একলা থাকি

আজকাল আমি উপেক্ষিত খুব,
জানালার পাশের তুইও চুপ।
আজকাল আমায় ঘর ডাকে না,
তোকে কেন আর দেখিনা!
শহরের বুকে যত আঁধার নামে,
পথটা আমার তত থামে।
বিষণ্ণতার চোখে ঝাপসা দেখি-
আমিও আজকাল একলা থাকি।