হোম
শব্দ ছবি
অনু কবিতা
!doctype> !doctype>
পাঁজরের বিশালতা
আমার পাঁজরের বিশালতা তোমার চোখের সমান,
এদিকে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই।
তুমি পড়ে আছো সেই ঘুড়ি বিহীন নাটাইয়ের মত।
অথচ তুমি ভুলে যাও, আমি সুতোর বাঁধন ছিঁড়ে যেতে পারিনা কোথাও হাওয়াই গা ভাসিয়ে।
অমন কোনো বার্ধক্য আসেনি প্রেমে- রুদ্রাক্ষ অহম
অমন কোনো বার্ধক্য আসেনি প্রেমে।
শরীর বেঁচে থাকলে রোগের সংক্রমন হবেই।
নিরাময় চাই, সুস্থতা চাই, ভালোবাসার সিন্দুক চাই।
এমনতো নয় যে উঠে দাঁড়াতে পারিনা-
হাটঁতে পারিনা, এখান থেকে ওখানে যেতে পারিনা!
তোমাকে ছুঁতে পারিনা ভালোবেসে।
শরীর বেঁচে থাকলে রোগের সংক্রমন হবেই।
নিরাময় চাই, সুস্থতা চাই,ভালোবাসার সিন্দুক চাই।
এমনতো নয় যে হাসতে পারিনা-
বলতে পারিনা, দু'একটা কবিতা পড়তে পারিনা।
তোমাকে ভালোবাসার কথা জানাতে পারিনা প্রাণ খুলে ।
শরীর বেঁচে থাকলে রোগের সংক্রমন হবেই।
নিরাময় চাই, সুস্থতা চাই, ভালোবাসার সিন্দুক চাই।
অমন কোনো বার্ধক্য আসেনি প্রেমে।
যা কিছু দৃশ্যমান ব্যাধি, তা নিছক সাময়িক যন্ত্রণা মাত্র।
আমি তোমাকে ছেঁড়ে যাই না -রুদ্রাক্ষ অহম
মুক্ত পাখিও একদিন বন্দী হয় মায়ার খাঁচায়।
বিশ্বাস কর, মুক্ত বিহঙ্গের মত আমার মাথার উপর
খোলা আকাশ, আমাকে ডাক দেয়-
অথচ আমি তোমাকে ছেঁড়ে যাই না।
আমার যা কিছু সুখ প্রাপ্য, মুঠো মুঠো প্রশান্তির গভীরতা বিদ্যমান !
তা কেমলমাত্র তোমাতে চিরায়ত, তোমাতেই অবিনশ্বর ।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)