২/

শহরের বুকে নেমে এলে রাত-
ভেতরটা তোর খোঁজে অবুঝ হঠাৎ।
তোকে চেয়ে ঘুমের চোখে নেই যে ঘুম,
বিষণ্ণতায় ভরে গেছে এই কালো রুম।
বিরহ যখন পুড়িয়ে খাচ্ছে, খাক-
দেহ ছেড়ে মনটা তবু মুক্তি পাক।
-রুদ্রাক্ষ অহম