আমার কেন এত পুড়ে!
কেন এতটা বেকুল হয় হৃদয়!
আড়াল খুঁজে চোখে!
আমার কেন এত ক্ষয়!
ব্যথার ছোঁয়া আর কত সয়!
চোখের কোণের জলে,
শুধুই তোর কথা বলে।
আমি ভাবি রোজ,
করবো না তোর খোঁজ-
রাত্রি নেমে এলে,
এসব ভাবনা কি আর চলে!
আঁধার ঘরে যখন-
আমিই আমার আপন,
সত্যি বলতে কি!
একলা লাগে বিষণ।
কেন এতটা বেকুল হয় হৃদয়!
আড়াল খুঁজে চোখে!
আমার কেন এত ক্ষয়!
ব্যথার ছোঁয়া আর কত সয়!
চোখের কোণের জলে,
শুধুই তোর কথা বলে।
আমি ভাবি রোজ,
করবো না তোর খোঁজ-
রাত্রি নেমে এলে,
এসব ভাবনা কি আর চলে!
আঁধার ঘরে যখন-
আমিই আমার আপন,
সত্যি বলতে কি!
একলা লাগে বিষণ।