তোমায় চাই না বলে

শুধু তোমায় চাইনা বলে প্রিয়তমা-
সকাল আমায় দিচ্ছে কিছু মিথ্যে তাড়াহুড়া।
যন্ত্রণা ভুলায় অহেতুক যান্ত্রিকতার বাহানা।
শুধু তোমায় চাইনা বলে প্রিয়তমা-
ঘরটা আমার আজকাল আমায় চাইনা, ডাকেনা।
ফেরার পথ রুদ্ধ, কুকিয়ে উঠে শূন্যতা।
শুধু তোমায় চাইনা বলে প্রিয়তমা-
জ্যোৎস্না গুলো কিছুতেই আমার হয় না-
আমার জানালায় আর ফুটে না।
শুধু তোমায় চাইনা বলে প্রিয়তমা-
রাতের ঘরটা আমার অস্থির খুব,
যত্রতত্র আমায় পোড়ায় একলা বারান্দা।
শুধু তোমায় চাইনা বলে প্রিয়তমা-
আমার আর কখনো প্রেমিক হওয়া হয় না।