প্রতিহিংসার বৈঠকে প্রেমের আলাপ নয়,
রাজনৈতিক আলোচনায় সমীচীন।
আমি রাজনীতির ধানাই-পানাই বুঝি না।
আমি শিখেছি প্রেমের মন্দাকালে তীব্র প্রতিবাদী হয়ে ভালোবাসার ময়দানে নিজেকে বিদ্রোহী প্রেমিক হিসেবে ঘোষণা করতে।
ভালোবাসার ব্যাপারে আমি দু'বার ভাবতে অভ্যস্ত নই।